সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ

কলেজ প্রতিষ্ঠার পটভূমি ও ইতিহাস

পটভূমি:

            তখন ১৯৭০ সাল, দুইজন শ্রদ্ধেয় ও সন্মানী ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা মরহুম বদরুল আলা মনির ফারুকী ও আজারুল ইসলাম (স্যার) ইন্টারমিডিয়েট সরকারি রাজেন্দ্র কলেজের এর ছাত্র । কামারখালী গড়াই নদীর তীরে বসে আড্ডার ছলে আজারুল ইসলাম (স্যার) বলেছিলো বন্ধু আমরা কত কষ্ট করে ফরিদপুর কলেজে যায় । আমরা যদি কামারখালীতে একটি কলেজ করি কেমন হয়? যেমন কথা তেমন কাজ । তখন সময়টা ছিলো বিকাল সবাই কামারখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে অন্যান্য যুবকেরা খেলা নিয়ে ব্যস্ত । তাঁরা সেখানে গিয়ে সবাইকে প্রস্তাব দিলে সবাই রাজী হয় । সবাই মিলে তখন প্রথমে মরহুম ইউছুব আলী চৌধুরীর নিকট যান, তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানা এবং তিনি আরো পরামর্শ দেন যে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করার জন্য । তাঁরা সবাই মিলে সতীশ সাহা, ডাক্তার দিজেন্দ্রনাথ সাহা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এর নিকট গেলে বলেন কলেজ পরিচালনা করার জন্য প্রয়োজন একজন অধ্যক্ষ, তখন সবাই মিলে আমার এলাকার আড়পাড়া নিবাসী মরহুম আকবর আলী মল্লিক স্যারের কথা উপস্থাপন করেন । শুরু হলো কলেজ তৈরির কাজ । এলাকার সর্বসাধারনরে অক্লান্ত পরিশ্রম আর যার যার সামর্থ অনুসারে অনুদানের মাধ্যমে তৈরি হলো “কামারখালী কলেজ” । পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় “বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজ” । ২০১১ খ্রি. এ সরকারি করণ করে নাম করণ করা হয়    “সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ” ।