কলেজ প্রতিষ্ঠার পটভূমি ও ইতিহাস
পটভূমি:
তখন ১৯৭০ সাল, দুইজন শ্রদ্ধেয় ও সন্মানী ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা মরহুম বদরুল আলা মনির ফারুকী ও আজারুল ইসলাম (স্যার) ইন্টারমিডিয়েট সরকারি রাজেন্দ্র কলেজের এর ছাত্র । কামারখালী গড়াই নদীর তীরে বসে আড্ডার ছলে আজারুল ইসলাম (স্যার) বলেছিলো বন্ধু আমরা কত কষ্ট করে ফরিদপুর কলেজে যায় । আমরা যদি কামারখালীতে একটি কলেজ করি কেমন হয়? যেমন কথা তেমন কাজ । তখন সময়টা ছিলো বিকাল সবাই কামারখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে অন্যান্য যুবকেরা খেলা নিয়ে ব্যস্ত । তাঁরা সেখানে গিয়ে সবাইকে প্রস্তাব দিলে সবাই রাজী হয় । সবাই মিলে তখন প্রথমে মরহুম ইউছুব আলী চৌধুরীর নিকট যান, তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানা এবং তিনি আরো পরামর্শ দেন যে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করার জন্য । তাঁরা সবাই মিলে সতীশ সাহা, ডাক্তার দিজেন্দ্রনাথ সাহা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এর নিকট গেলে বলেন কলেজ পরিচালনা করার জন্য প্রয়োজন একজন অধ্যক্ষ, তখন সবাই মিলে আমার এলাকার আড়পাড়া নিবাসী মরহুম আকবর আলী মল্লিক স্যারের কথা উপস্থাপন করেন । শুরু হলো কলেজ তৈরির কাজ । এলাকার সর্বসাধারনরে অক্লান্ত পরিশ্রম আর যার যার সামর্থ অনুসারে অনুদানের মাধ্যমে তৈরি হলো “কামারখালী কলেজ” । পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় “বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজ” । ২০১১ খ্রি. এ সরকারি করণ করে নাম করণ করা হয় “সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ” ।
যুবক সমিতির উদ্যোগে ১৯৭০ সালে কলেজ প্রতিষ্ঠাতাদের নামের তালিকা
| ক্রমিক | প্রতিষ্ঠাতাদের নাম | পদবী | ঠিকানা |
|---|---|---|---|
| ১ | অধ্যক্ষ আকবর আলী মল্লিক | সভাপতি | আড়পাড়া |
| ২ | জনাব আজাহারুল ইসলাম | সহ-সভাপতি | মছলন্দপুর |
| ৩ | জনাব নারায়ন চন্দ্র বিশ্বাস | সহ-সভাপতি | গড়িয়াদাহ |
| ৪ | জনাব মোঃ বদরুল মনির ফারুকী | সহ-সভাপতি | কামারখালী |
| ৫ | জনাব আব্দুস সালাম বিশ্বাস | সাধারণ সম্পাদক | মছলন্দপুর |
| ৬ | জনাব আকতার হোসেন মিয়া | সহ- সাধারণ সম্পাদক | মছলন্দপুর |
| ৭ | জনাব ভবতোষ কুমার সাহা | সংগঠনিক সম্পাদক | কামারখালী |
| ৮ | জনাব মোঃ সফিউর রহমান | কোষাধ্যক্ষ | আড়পাড়া |
| ৯ | জনাব আব্দুর রহমান | ক্রীড়া সম্পাদক | আড়পাড়া |
| ১০ | জনাব রেজাউল ইসলাম | দপ্তর সম্পাদক | মছলন্দপুর |
| ১১ | জনাব সহিদুল করিম | নাট্য সম্পাদক | মছলন্দপুর |
| ১২ | জনাব সুখময় ঘোষ | প্রচার সম্পাদক | গন্ধখালী |
| ১৩ | জনাব কালী মতিউল ইসলাম ( মুরাদ) | সাধারণ সদস্য | আড়পাড়া |
| ১৪ | জনাব হাফিজুর রহমান | সাধারণ সদস্য | সালামতপুর |
| ১৫ | জনাব আঃ রশিদ মোল্যা | সাধারণ সদস্য | মছলন্দপুর |
| ১৬ | জনাব এ,বি,এম, মুসা | সাধারণ সদস্য | আড়পাড়া |
| ১৭ | জনাব শেখ আবু তালেব | সাধারণ সদস্য | মছলন্দপুর |
| ১৮ | জনাব দ্বিজেন্দ্র নাথ সাহা | সাধারণ সদস্য | কামারখালী |
| ১৯ | জনাব জাকির হোসেন খান | সাধারণ সদস্য | আড়পাড়া |
| ২০ | জনাব আলী নেওয়াজ খাঁন | সাধারণ সদস্য | মছলন্দপুর |
| ২১ | জনাব আলম হোসেন মোল্যা | সাধারণ সদস্য | কামারখালী |
| ২২ | জনাব মোঃ আলম হোসেন মিয়া | সাধারণ সদস্য | মছলন্দপুর |
| ২৩ | জনাব অরুন কুমার সরকার | সাধারণ সদস্য | রাজধরপুর |
| ২৪ | জনাব মোঃ চেনিরুদ্দীন মোল্যা | সাধারণ সদস্য | মছলন্দপুর |
| ২৫ | জনাব মুজিবর রহমান | সাধারণ সদস্য | ফুলবাড়ী |
| ২৬ | জনাব আব্দুল হালিম মৃধা | সাধারণ সদস্য | আড়পাড়া |
| ২৭ | জনাব রমেন্দ্র নাথ মল্লিক | সাধারণ সদস্য | মছলন্দপুর |
| ২৮ | জনাব তরুন কুমার বিশ্বাস | সাধারণ সদস্য | জারজন নগর |
| ২৯ | জনাব আলমগীর চৌধুরী | সাধারণ সদস্য | কামারখালী |
| ৩০ | জনাব হাছান আলী মোল্যা | সাধারণ সদস্য | কামারখালী |
| ৩১ | জনাব চৌধুরী শফিকুর রহমান | সাধারণ সদস্য | কামারখালী |
| ৩২ | জনাব সহিদুল ইসলাম মিয়া | সাধারণ সদস্য | কামারখালী |
| ৩৩ | জনাব আবুল হোসেন মোল্যা | সাধারণ সদস্য | আড়পাড়া |
| ৩৪ | জনাব ইসলাম খাঁন | সাধারণ সদস্য | আড়পাড়া |
| ৩৫ | জনাব মোঃ আকবর আলী সেখ | সাধারণ সদস্য | ডুমাইন |
জাতীয়করণকৃত কলেজের “DEED OF GIFT’’ সম্পাদনকারী সদস্যবৃন্দের নামের তালিকা
জতীয়করণ তারিখ: ২২-১২-২০১১ খ্রি.
বীরমাতা বেগম মকিদুন নেছা ও মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুর রহমানের আবেদনের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কলেজটি জাতীয়করণ হয়।
| ক্রমিক নং | “DEED OF GIFT’’ সম্পাদনকারী সদস্যবৃন্দের নাম | পদবী | ঠিকানা |
|---|---|---|---|
| ১ | জনাব মোঃ আব্দুর রহমান ( মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-১) | সভাপতি | কামালদিয়া |
| ২ | জনাব এ.কে.এম মকছুদুর রহমান ( অধ্যক্ষ) | সদস্য সচিব | ঝিনাইদাহ |
| ৩ | জনাব কাজী মতিউল ইসলাম | সদস্য সচিব | আড়পাড়া |
| ৪ | জনাব মোস্তফা কমাল | সদস্য সচিব | আড়পাড়া |
| ৫ | জনাব মোঃ আসাদ উল্লাহ | সদস্য সচিব | কামারখালী |
| ৬ | জনাব মোঃ শাহাদৎ হোসেন সাবু | সদস্য সচিব | মছলন্দপুর |
| ৭ | জনাব মোঃ দাউদ হোসেন | সদস্য সচিব | আড়পাড়া |
| ৮ | জনাব মোঃ আব্দুল হান্নান মোল্যা | সদস্য সচিব | আড়পাড়া |
| ৯ | জনাব মোঃ ফকরুদ্দিন মিয়া | সদস্য সচিব | আড়পাড়া |
| ১০ | জনাব মোঃ শহীদুর ইসলাম | সদস্য সচিব | আড়পাড়া |
| ১১ | জনাব মোঃ আজিজুর রহমান | সদস্য সচিব | আড়পাড়া |
| ১২ | জনাব মোহাম্মাদ ইব্রাহিম | সদস্য সচিব | রাজশাহী |
| ১৩ | জনাব মীর শফিকুল ওমর | সদস্য সচিব | ফরিদপুর |
| ১৪ | জনাব মির্জা গোলাম ফারুক | সদস্য সচিব | মধুখালী |