অধ্যক্ষের বাণী,
আবহমান কাল ধরে প্রবাহিত ভাঙ্গা গড়ার ইতিহাসের সাক্ষী গড়াই নদীর তীরে গড়ে ওঠা বৃটিশ বাংলার বিখ্যাত ব্যবসা কেন্দ্র কামারখালী বন্দর সংলগ্ন এক সবুজ শ্যামল বনানীর কোলে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় ‘কামারখালী কলেজ’টি । শিক্ষানুরাগী এক ঝাঁক তরুণ সমাজকর্মী তারুণ্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার তন্য কঠোর পরিশ্রম করে কলেজটি প্রতিষ্ঠা করেন । উল্লেখ্য, কলেজটি এলাকার কোন দানবীরের একক দানে গড়ে উঠেনি; বরং আপামর জনসাধারণের সহযোগিতায় উপরোল্লিখিত তরুণগণ “যুব সমিতির” নামে সংঘবদ্ধ হয়ে সার্বিকভাবে সংগৃহীত অর্থ দিয়ে বাস্তব রূপদান করেন প্রতিষ্ঠানটির । পরবর্তীতে ১৯৭৮ সনে উক্ত প্রতিষ্ঠাতা তরুণগণ সিদ্ধান্ত নিয়ে ১৯৭১ সনের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী অত্র এলাকার বীর সন্তান সমগ্র বাংলার গর্ব বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ-এর নামে কলেজটি নামকরণ করেন ‘বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ’।
বীরমাতার অনুরোধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গৱন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১১ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয় ।
প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটির বৃহত্তর ফরিদপুর ও বৃহত্তর যশোর অঞ্চলের এক বিস্তীর্ণ এলাকার জনসাধারণের মধ্যে শিক্ষার আলো বিস্তার করে উল্লেখিত এলাকার মানুষের মধ্যে শিক্ষা সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধিতে এক ঈর্ষান্বিত অবদান রেখে আসছে ।
জাতীয় করণের বদৌলতে বর্তমানে প্রতিষ্ঠানটি অগ্রযাত্রার এক নবরূপের প্রত্যয় নিয়ে পূর্ণ উৎকর্ষের আলো ছড়িয়ে উপরোল্লিখিত এলাকার মানুষের স্বপ্নকে পরিপূর্ণ পরিস্ফুটনের দিকে নিয়ে যেতে চায় ।
আমি মহান আল্লাহু রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, প্রতিষ্ঠানটির গৌরব যেন অত্র এলাকার সীমা পেরিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যেতে পারে । প্রতিষ্ঠালগ্ন থেকে যারা শ্রম ও মননশীলতা দিয়ে কলেজটিকে বর্তমান অবস্থা পর্যন্ত পৌছাতে সহায়তা করেছেন তাদের সকলের কল্যাণ কামনা করে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি ।
(মারুফা শারমিন)
আইডি নং-০০০২৭১২৬
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ
কামারখালী, মধুখালী, ফরিদপুর।